ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যাত্রাবাড়ীতে ভ্যানচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় একটি মালবাহী ভ্যানের চাপায় মো. জুনায়েদ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে।

প্রত্যক্ষদর্শী পথচারী মো. আজিম উদ্দিন জানান, ঘটনার সময় শিশুটি কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় তার নিজ বাসার সামনে খেলছিল। খেলার একপর্যায়ে সে দৌড়ে মূল সড়কে চলে আসে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি মালবাহী ভ্যানগাড়ি তাকে চাপা দিলে শিশুটি গুরুতর আহত হয়।

আহত অবস্থায় জুনায়েদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু জুনায়েদের বাড়ি লক্ষ্মীপুর সদরের চরপলক পাটওয়ারীর হাট গ্রামে। সে তার মা-বাবার সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত।

জুনায়েদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ভ্যানচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬