ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড রায় ঘোষণা দোকান উচ্ছেদ নিয়ে ২ গোষ্ঠীর রণক্ষেত্র, নারী সহ আহত ২০ যশোরের বাঘারপাড়া উপজেলা ক্ষেত্রপালা বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারদের অনিয়ম, চরম ভোগান্তিতে যাত্রীরা নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর আহত ১০ পরশুরামে মাদক মামলার আসামি ফাতেমা গ্রেফতার কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত গোপালগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে ১ শিশুর মৃত্যু কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

সাংবাদিকসহ ৩ জনকে মারপিটের ঘটনায় ৬ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

সাংবাদিকসহ ৩ জনকে মারপিটের ঘটনায় ৬ সন্ত্রাসী গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর।

বগুড়ায় ১ জন সাংবাদিকসহ ৩ জন ব্যক্তিকে মারধর ও লাঞ্ছনার ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে ৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু, ২টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ ( ৭ এপ্রিল ) সোমবার বেলা সাড়ে ১২ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গতকাল (৬ এপ্রিল) রবিবার বিকেলে বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় ‘ফ্রেস জুস বার’ এর সামনে সাংবাদিক খোরশেদ আলম, ফ্রিল্যান্স সাংবাদিক আসাফুদৌলা নিয়ন ও তৌফিকুল ইসলাম নামের একজনকে মারধর ও লাঞ্ছিত করে একদল সন্ত্রাসী

এ ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক নির্দেশনায় ও ডিবি বগুড়ার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার-এর নেতৃত্বে ১টি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে।
অভিযানের ধারাবাহিকতায়, পৌনে ১২ টায় শাজাহানপুর থানাধীন বনানী এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ৫জন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গন্ডগ্রাম দক্ষিণপাড়ার মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), গন্ডগ্রাম উত্তর পাড়ার মোঃ হাবিবুর রহমান রকি (২৫), গন্ডগ্রাম নতুন পাড়ার মোঃ তারিকুল ইসলাম (২২), মোঃ জিসান খান (২১), গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়ার মোঃ জিহাদ (২০) ও মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার
মোঃ টুটুল (২০)।

পুলিশ জানায়, রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে। হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃতদের কয়েকজন নিষিদ্ধ ছা্ত্রলীগ নেতাদের সহযোগী সন্ত্রাসী হিসেবে কাজ করত বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেছে।

আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মারধরের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া, পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকসহ ৩ জনকে মারপিটের ঘটনায় ৬ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫