ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

মাধবপুরে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৪

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

​ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সহ ২ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

১০ জুন বুধবার দুপুরে মাধবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বালুবাহী ১টি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই ২ জন যাত্রীর মৃত্যু হয়।

​দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহত ৪ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, আহতদের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন স্থানীয়রা, তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

​এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীর মধ্যে, হতাহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

স্থানীয়রা এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাধবপুরে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৪

আপডেট সময় : ১২:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬