ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্টের সিইও নুরুল আফসার গোল্ডেন বুটের দৌড়ে মেসির চেয়ে কেন এগিয়ে এমবাপ্পে? দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তি পেল ৩০৪ শিক্ষার্থী চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ টানা বৃষ্টিতে নাকাল রাজধানী: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি শাহজালালের মাজারে ১৯ দিন পর মিলেছে অর্ধকোটি টাকা প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে কিশোরগঞ্জে ১ ব্যতিক্রম ধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকাসক্তি, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন, একই সঙ্গে এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ ১টি সুস্থ, নিরাপদ ও অপরাধ মুক্ত সমাজ গঠনে তাদের সচেতনতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

এ সময় তিনি যেকোন প্রয়োজনে কিশোরগঞ্জ জেলা পুলিশ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

সভায় কিশোরগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬