ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

মো.এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো.এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে ১২০ কেজি গাঁজা১৩০ বোতল ফেন্সিডিলসহজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।

এর আগে রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহের এর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও একই থানার গন্ধবপুর এলাকার শাহনুর রহমান এর ছেলে মসিউর আলম (২২)।

পুলিশ সুপার জানান, রায়পুরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশ গোপন তথ্যে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া হতে পিকআপভ্যানে করে অবৈধ মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মাহমুদাবাদ এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ভৈরবের দিক হতে কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেকপোষ্টের কাছাকাছি আসার পর হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে। এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশী করে গাড়িটির উপরের অংশে রাভা মুরগীর খাদ্যের নীচ হতে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ১২০ কেজি গাঁজা১৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই মাদক পাচারকারীকে। তাদের তথ্যমতে মাদকের চালান ও ব্যবসার জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫