ঝিনাইদহে সিপিবির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা কমিটির ব্যবস্থাপনায় এবং খুলনা বিভাগ-২ জোনের আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা বিভাগীয় প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড এস এ রশিদ, কেন্দ্রীয় সদস্য ডা. মনোজ দাস এবং শ ম কামাল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। সেশনে রাজনৈতিক, সাংগঠনিক ও দর্শনগত তাত্ত্বিক ও প্রায়োগিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
'বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে নয়া যুক্তফ্রন্ট গড়ো, শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো'—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সিপিবির যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন শাখা সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

























