ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে ৫০ হাজার টাকায় ৪ মাসের শিশু বিক্রির অভিযোগ, দাদির আহাজারি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির অভিযোগ মাধবপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্বৈরাচার ও গুপ্ত বাহিনী আবারও একজোট হয়েছে: প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’ শক্তি আবারও একজোট হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরই দেখা গেছে গুপ্ত বাহিনীর লোকজন বলছে, তারা যদি আসে বা থাকে তাতে তাদের কোনো আপত্তি নেই। তারেক রহমান প্রশ্ন রাখেন, আপত্তি থাকবে কীভাবে, কারণ তারা বরাবরই একে অপরের সাথে যুক্ত ছিল।

তারেক রহমান উল্লেখ করেন, ৯১ সাল, ৮৬ সাল এবং গত নির্বাচনের সময়ও তারা একইভাবে তলে তলে কাজ করেছিল, যে কারণে তাদের ‘গুপ্ত’ বলা হয়। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, হত্যা ও গায়েবি মামলার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমান সরকার দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের মতো কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী বলেন, যারা ‘এক দফা’ কর্মসূচি দিচ্ছে বা দেশ থেকে পালিয়ে গেছে, যাদের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল, তাদের কি এমন কোনো জনকল্যাণমূলক কর্মসূচি আছে? তিনি আরও বলেন, যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে এবং জনগণের ভাগ্যের পরিবর্তনে যাদের কোনো পরিকল্পনা নেই, তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে একটি দলের ‘বেহেশতের টিকিট’ বিক্রির প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, বেহেশত-দোজখের মালিক একমাত্র আল্লাহ।

বিএনপি সরকার সবসময় জনগণের জন্য কাজ করে এবং তাদের কর্মসূচি বাস্তবায়নের প্রমাণও রয়েছে বলে তিনি দাবি করেন। সভার শুরুতে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান করেন। সভা শেষে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এর আগে দুপুর আড়াইটার দিকে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

স্বৈরাচার ও গুপ্ত বাহিনী আবারও একজোট হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬