ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিংড়ায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের তাগিদ উপজেলা সভায়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল এবং অপরাধ দমন নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা বৃদ্ধি করা।

সভায় মাদকদ্রব্যের ভয়াবহতা ও এর নেতিবাচক সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। মাদক ব্যবসা ও সেবন চিরতরে বন্ধ করার লক্ষ্যে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার বক্তব্য রাখেন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন সাখা, অ্যাডভোকেট আলী আজগর খান, ইব্রাহিম খলিল ফটিক, বজলার রহমান বাচ্চু, মো. শাহাদাত হোসেন, মহিদুল ইসলাম, মিলন হোসেন এবং অ্যাডভোকেট শামীম হোসেন সভায় অংশ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সিংড়ায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের তাগিদ উপজেলা সভায়

আপডেট সময় : ১২:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬