ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইংল্যান্ড দলে আবারও হ্যারি কেইনের ছায়ায় ডমিনিক ক্যালভার্ট-লুইন ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ

ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে ক্যাম্পাসে হামলা এবং কার্যালয় ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাতক উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় গোবিন্দগঞ্জ বাজারে এই কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে সংগঠনটির নেতা-কর্মীদের ওপর হামলা, কার্যালয় ভাঙচুর এবং স্থানীয় কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের বিচারের দাবিতে পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা। এ সময় উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। তারা ছাত্রদলের প্রতি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বক্তারা ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬