ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাইয়ে দলীয় পদ পাওয়াকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন। রবিবার (২০ সেপ্টেম্বর) নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ আগস্ট (রবিবার) ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—মামনুর রশিদ, মেরিনা আক্তার বিনা, আয়েশা আক্তার ডলি এবং অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১২ জন।

মামলার এজাহার অনুযায়ী, উপজেলা মহিলা দলের সভাপতির পদ পাওয়াকে কেন্দ্র করে এইচ এম রুস্তম আলী বাদী ফরিদা ইয়াসমিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ২ জুলাই বানেশ্বর ব্রিজের পাশে রুস্তম আলীসহ কয়েকজন ফরিদা ইয়াসমিনের পথরোধ করে এই চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। সে সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, গত ১৩ আগস্ট রাতে এক ব্যক্তি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ফরিদা ইয়াসমিনকে ফোনে হুমকি দেন। এরপর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তার বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালান। তবে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমিন অভিযোগ করে বলেন, দলীয় পদ পাওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দেওয়ায় তাকে নিয়মিত হুমকি, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান। নিরুপায় হয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে উল্লেখ করেন।

এদিকে, নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী। তিনি বলেন, মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। সমাজে তার রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে।

রুস্তম আলী আরও দাবি করেন, ফরিদা ইয়াসমিন তাদের এলাকা থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে স্থানীয় নারীদের কাছ থেকে ১০০ টাকা ও আইডি কার্ড সংগ্রহ করছিলেন। এই বিষয়টি তিনি স্থানীয় এমপিকে অবহিত করেছিলেন। সেই ক্ষোভ থেকেই ফরিদা ইয়াসমিন তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছেন বলে তিনি মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬