ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বান্দরবানে পর্যটন শিল্পের উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো, বিদ্যমান সমস্যা নিরসন এবং এই খাতকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

সভায় বান্দরবান সেনা জোন ও জেলা বিজিবির প্রতিনিধিসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বান্দরবান রিসোর্ট সমিতির সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি এবং জেলার সাত উপজেলার পর্যটন গাইড সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো, পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ী ও গাইডদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বান্দরবানে পর্যটকদের আসা-যাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার বিষয়ে জোর দাবি জানানো হয়। এছাড়া হোটেল-মোটেল মালিক, ট্যুর অপারেটর, পরিবহন ব্যবসায়ী ও পর্যটন গাইডদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে টেকসইভাবে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, পর্যটন অবকাঠামোর উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে এই খাত জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পর্যটনসংশ্লিষ্টদের উত্থাপিত সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশীজনরা বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে পর্যটন শিল্পের উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ১২:৪৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬