ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ব্রিকস সম্মেলনে যথাযথ আমন্ত্রণ পাননি প্রধানমন্ত্রী, জানালেন স্পিকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার পদমর্যাদা অনুযায়ী যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশ বর্তমানে ব্রিকসের সদস্য নয় এবং এর অংশীদার হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এ ছাড়া ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতি এখনো স্পষ্ট নয়।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনমনে এক ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে। তবে তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দেন। তিনি জোর দিয়ে বলেন, এই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান এবং সমমর্যাদার ভিত্তিতে।

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে স্পিকার জানান, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল যদি সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে, তবেই সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কারের মাধ্যমে জনগণ দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলনে যথাযথ আমন্ত্রণ পাননি প্রধানমন্ত্রী, জানালেন স্পিকার

আপডেট সময় : ১২:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬