ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

শ্যামনগরে কৃষিজমির জলাবদ্ধতা ও লবণাক্ততা দূরীকরণে স্মারকলিপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার শ্যামনগরে কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবণাক্ততা দূর করা, সমন্বিত পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য দূষণ বন্ধের দাবিতে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শ্যামনগর উপজেলা ‘ভয়েস অব সিটিজেন্স’ কমিটির উদ্যোগে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষিজমির জলাবদ্ধতা দূর করতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও নিরাপদ সেচ নিশ্চিত করা, খাল ও জলাশয়ের পানি নিষ্কাশনের পথ দখলমুক্ত করা এবং সেখানে পলিথিন, প্লাস্টিকসহ কঠিন বর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। এছাড়া ব্যবহৃত কীটনাশকের বোতল ও প্যাকেট নিরাপদে সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।

পরিবেশ ও কৃষি সুরক্ষায় কৃষি বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে কৃষকদের কম্পোস্ট ও জৈব সার তৈরির প্রশিক্ষণ দেওয়া এবং পানি ও কৃষি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান নাগরিক কমিটির নেতারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন, সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, সহ-সভাপতি আরুণি, এবং রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলা সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবডিস্ট্রিক্ট লিয়াজোঁ কো-অর্ডিনেটর আলম চৌধুরীসহ পদ্মপুকুর, ভূরুলিয়া, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ী ও আটুলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শ্যামনগরে কৃষিজমির জলাবদ্ধতা ও লবণাক্ততা দূরীকরণে স্মারকলিপি

আপডেট সময় : ০৮:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬