ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মঠবাড়িয়া নকআউট একাডেমি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালীবাড়িহাট-বাড়ৈখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতামূলক ম্যাচে কালীবাড়ি লয়াল ব্রাদারসকে টাইব্রেকারে পরাজিত করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি ও কালীবাড়ি লয়াল ব্রাদারস ১-১ গোলে সমতায় ছিল। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়, যেখানে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি ৪-৩ গোলে জয়লাভ করে।

ম্যাচটিতে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমির নেতৃত্বে ছিলেন অধিনায়ক রুবেল এবং কালীবাড়ি লয়াল ব্রাদারসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গৌতম। ম্যাচ পরিচালনায় রেফারি ছিলেন জুম্মান শরীফ, তাকে সহায়তা করেন সহকারী রেফারি সুজন ও আমিরুল ইসলাম। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবুল হাসানাত রিপন ও সার্জেন্ট আব্দুল জলীল।

টুর্নামেন্টের এই সেমিফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক সাইফুল ইসলাম মিন্টু হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুম হাওলাদার বাচ্চু ও এনামুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান সিকদার এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ। পুরো টুর্নামেন্টটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মঠবাড়িয়া নকআউট একাডেমি

আপডেট সময় : ০৩:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬