গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে এই দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা এবং বাসাবাড়ির আশপাশে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। সেই সাথে মশার প্রজননস্থল ধ্বংস করা, পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করা হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা এবং উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানকালে সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ।
মশক নিধন অভিযানকালে জানানো হয় ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশ সবসময় পরিষ্কার রাখা এবং কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।




























