ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিগরি ত্রুটিতে স্থবির বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন কার্যক্রম দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিকট শব্দে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ কর্নেল ইউনিভার্সিটিতে মাদক খাইয়ে গণধর্ষণ: নতুন ফৌজদারি তদন্ত যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়: আলোচনায় ‘রিসেট’ ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মির্জাগঞ্জে সংস্কারের তিন মাসেই ফের চলাচলের অযোগ্য আঞ্চলিক সড়ক দুই দিন পর নওগাঁয় স্বাভাবিক হলো বাস চলাচল

দিনাজপুরে ২৯ বিজিবির অভিযান: ৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ১২ বোতল সিরাপ উদ্ধার করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ বিজিবির অধীনস্থ রসুলপুর বিজিবি বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময়ই ২ হাজার ১২ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা।

অভিযানের বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি অত্যন্ত দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে ২৯ বিজিবির অভিযান: ৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

আপডেট সময় : ১১:১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬