ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর সংকটাপন্ন ঋণ প্রায় ১১ লাখ কোটি টাকা, নীতি শিথিলের সমালোচনা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার দেশে বাড়ছে ধর্ষণ মামলা, তদন্তে মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা

পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় গৃহবধূ মাকসুদা বেগমকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সিকদারের ছেলে রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের কাঞ্চন ঘরামীর ছেলে মো. ইমরান এবং তার বোন জ্যোৎস্না।

মামলার বিবরণ অনুযায়ী, জ্যোৎস্না নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামের মো. বেল্লাল আকনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন এবং রাজু সিকদার নিজেকে জ্যোৎস্্নার স্বামী পরিচয় দিয়ে ওই বাড়িতে যাতায়াত করতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। এর জের ধরে পরদিন ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজু সিকদার ও জ্যোৎস্্নার ভাই ইমরান ওই বাড়িতে গিয়ে মাকসুদাকে মারধর ও ছুরিকাঘাত করেন। ঘটনার পর তারা পালিয়ে যান।

আশপাশের লোকজন মাকসুদাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মাকসুদা বেগমের স্বজনরা নেছারাবাদ থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬