ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ওয়াশিংটনের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ কুমিল্লার ১৮ থানায় অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার আজ শুরু একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, ফল ১ অক্টোবর কোলাহলের মাঝেও নির্জনতা ধরে রেখেছে মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার

হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাটে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কাওসার ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-৯-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত কাওসার চুনারুঘাট উপজেলার আলী রাজাপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলী রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯-এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি দল। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত কাওসার ও ভুক্তভোগী নারী একই এলাকার বাসিন্দা। কাওসার দীর্ঘদিন ধরেই ওই নারীকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে আসছিলেন।

গত ২১ মে রাত আড়াইটার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা কাওসার তাকে মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি আমগাছের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে কাওসার পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত কাওসারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬