ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার চলন্ত মেট্রো রেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ চলাচল ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত সেই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম (৬০) শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় প্রতিমন্ত্রী আবদুল বারী তাঁর সরকারি গাড়িতে করে ঢাকা থেকে নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। গাড়িতে তাঁর সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাঁদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের একটি গাড়িও বহরে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা ধানক্ষেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। এর আগে প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানিয়েছিলেন, ওই নারীকে বাঁচাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি ধানক্ষেতে নেমে যায়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, আহত নারীর মৃত্যুর পর এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০২:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬