ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদমজী ইপিজেডে ‘ভূতের আতঙ্কে’ শতাধিক শ্রমিক অসুস্থ, একদিনের ছুটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় একের পর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ‘ভূতের আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার (২৩ আগস্ট) ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামের ওই কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, গত শনিবার দুপুরের পর কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা হঠাৎ অসুস্থ হতে শুরু করেন। পর্যায়ক্রমে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এরপর রোববার সকালে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন। কিন্তু কাজ শুরুর কিছুক্ষণ পরই আবারও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে শ্রমিকদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানা কর্তৃপক্ষ ওই দিনের জন্য ছুটি ঘোষণা করে।

কারখানার এক শ্রমিক জানান, এক নারী শ্রমিক কারখানার ভেতরে ‘ভূত’ দেখেছেন বলে দাবি করেন। এরপর তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখে পরবর্তীতে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পুরো কারখানায় ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ভূত দেখার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ ও বেপজার কর্মকর্তারা। তারা অসুস্থতার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন। ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন জানান, রোববার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন নতুন করে অসুস্থ হয়ে পড়লে সবার নিরাপত্তার স্বার্থে কারখানা ছুটি দেওয়া হয়।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শনিবারও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে কর্মকর্তারা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছেন। তবে সেখানে দমবন্ধ বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো অস্বাভাবিক পরিবেশ বা পরিস্থিতি পাওয়া যায়নি। তিনি আরও বলেন, শ্রমিকদের মধ্যে নানামুখী আতঙ্ক তৈরি হয়েছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হতে সংশ্লিষ্টরা কাজ করছেন। প্রকৃত কারণ শনাক্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের মাঝে এই আতঙ্ক বিরাজ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আদমজী ইপিজেডে ‘ভূতের আতঙ্কে’ শতাধিক শ্রমিক অসুস্থ, একদিনের ছুটি ঘোষণা

আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬