ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনিয়নে আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ সরকারের ২০২৮ সালের মার্কিন নির্বাচনে লড়তে পারেন ওকাসিও-কর্টেজ বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৩৮ জনের মৃত্যু, ২৩৫ আফটারশক হারিকেন কর্মসূচিতে ফ্যান চলা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাব দিলেন আসিফ মাহমুদ শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা কালিয়াকৈরে বাস ও গরুবোঝাই ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২ রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে কেডি ক্যানেল উদ্ধারের দাবি সিরাজগঞ্জে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা ও ভাঙচুর বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

কালিয়াকৈরে বাস ও গরুবোঝাই ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই ট্রাকের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত তিনজন। এছাড়া দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী গরুবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা ট্রাকের ভেতর থেকে গরু ব্যবসায়ী হানিফ এবং ট্রাকচালক আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেন। এ সময় আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটিকে পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে বাস ও গরুবোঝাই ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২

আপডেট সময় : ১১:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬