ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত ডিউটি অফিসার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে এক ডিউটি অফিসার আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মসলিম উদ্দিন। ঘটনার সময় তার কক্ষে আরও তিনজন সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে হঠাৎ কক্ষের ছাদের একটি বড় অংশের পলেস্তারা খুলে মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। তাকে চিকিৎসার জন্য দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

আহত এএসআই মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় আমার কক্ষের ছাদের পলেস্তারা আচমকা খুলে পড়ে। এতে আমার কাঁধে আঘাত লাগে।

ডিমলা থানা ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দোতলা ভবনের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে এবং অনেক জায়গায় ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। ভবনের বিভিন্ন অংশে স্যাঁতসেঁতে ও ক্ষয়ের চিহ্ন দৃশ্যমান। বর্তমানে এই ঝুঁকিপূর্ণ ভবনেই ৬২ জন পুলিশ সদস্য কর্মরত আছেন। এ ঘটনার পর থানা ভবনে কর্মরত পুলিশ সদস্য ও সেবা নিতে আসা মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে এবং তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত ডিউটি অফিসার

আপডেট সময় : ১১:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬