সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে ৩০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনশ্যামপুর সরদার পাড়া এলাকা থেকে কোরবান আলী (২২) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. নজরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার (২৮ জুলাই) পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin


























