ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি নিষ্পাপ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

২ জুন মঙ্গলবার বিকাল ২/৩ টার মধ্যে বরুড়া উপজেলার ১৪ নং লক্ষীপুর ইউনিয়নের ২ নং বড় কালিকাপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে, অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদ, পেশায় ১ জন গাছি, ঘটনার পরপরই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান এবং এখনও তিনি আইনের আওতার বাহিরে রয়েছেন।

ঘটনার দিন দুপুরে শিশুটি তার সমবয়সী ১ বন্ধুর সঙ্গে বাড়ির পাশের বাগানে নিশ্চিন্তে খেলছিল, সেই ফাঁকে অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদ কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেয়, এরপর অসহায় শিশুটিকে একা পেয়ে বাড়ির পাশের নির্জন জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে পাশবিক কায়দায় ধর্ষণ করেন।

শিশুটি যন্ত্রণায় কান্নায় ভেঙ্গে পড়লে নরপশু হারুনুর রশিদ তার কোমল মুখ নিষ্ঠুর ভাবে চেপে ধরেন এবং গাছ কাটার কাটালি দেখিয়ে মুখ না খোলার হুমকি দেন।

নির্যাতনের পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে, তার অসহায় চেহারা ও অবিরাম কান্না দেখে বড় বোন সঙ্গে সঙ্গে মাকে ডেকে আনেন, জিজ্ঞেস করলে ভয়ে কাঁপতে থাকা ছোট্ট শিশুটি ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলে, বড় বোন জামা সরিয়ে দেখতে পায় শিশুর শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে, পরিবার তাৎক্ষণিক ভাবে শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদ ততক্ষণে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি লাকসাম খিলা এলাকায় এবং তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

এই ঘটনায় তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মর্মাহত কণ্ঠে বলেন, আমি আমার বাবার এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই এবং তার সর্বোচ্চ শাস্তি কামনা করি, বরুড়া থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

থানার তদন্ত ওসি সঞ্জয় সরকার এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগে জানান,থানায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আহত শিশুটি চিকিৎসাধীন রয়েছে, পলাতক ধর্ষণকারী হারুনুর রশিদকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল এখন মাঠে রয়েছে, অতি শীঘ্রই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এলাকা জুড়ে এই ঘটনায় তীব্র ক্ষোভ, শোক ও আতঙ্ক বিরাজ করছে, স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬