ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, ইতালিতে সফল অস্ত্রোপচার আয়াসের জামিন শুনানি চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু ৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন

নারায়ণগঞ্জে দুই ডাকাতি মামলার রহস্য উন্মোচন: গ্রেফতার ৫

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে পৃথক দুটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। গত কয়েক দিনে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সর্দারসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের পাশাপাশি আনসার সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক জাপান প্রবাসীর পরিবারকে লক্ষ্য করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে। ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করে। তাদের তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে সাড়ে ৮ ভরি স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এই চক্রের আরও একজন আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান।

অপরদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শটগান লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনার তদন্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডাকাত সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী লুট হওয়া শটগানগুলোর মধ্যে একটি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আসামিদের মধ্যে কয়েকজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং অন্যদের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া চলছে। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে দুই ডাকাতি মামলার রহস্য উন্মোচন: গ্রেফতার ৫

আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬