ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে মাদক ও চোরাই গাড়িসহ আটক ৩৭৭ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) নিয়াজ মেহেদী। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য প্রচলিত আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিভাগ অনুযায়ী গ্রেফতারের সংখ্যা হলো: মিরপুর বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৬ জন, মতিঝিল বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জন।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদক, চোরাই গাড়ি ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, দুইটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৩৩০ টাকা। এছাড়া অভিযান চলাকালীন একজন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে মাদক ও চোরাই গাড়িসহ আটক ৩৭৭ জন

আপডেট সময় : ০৩:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬