ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক কোয়ার্টার ফাইনালে ফেভারিট ফ্রান্সের মুখোমুখি মরক্কো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো দেশে চাঁদাবাজি ও দুর্নীতির শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে দুই সাংবাদিকের হাতাহাতি চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৮ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জাতীয় পরিবেশ মেলায় স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির পারফরম্যান্সে মুগ্ধ তরুণ তারকা ইয়ামাল যুক্তরাজ্যে তীব্র দাবদাহে পথচারীদের তৃষ্ণা মেটালেন ওবায়দুল কবীর

ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার-৬

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন সহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং ২ ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত করে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়।

ডিবি সূত্র জানা যায়, ২১ মে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোবারক বেপারী (৩৫) ও হাসমত মিয়া (৩৫) ৫০০ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়, উদ্ধারকৃত হেরোইনের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে ২২ মে রাত ১টা ৩৫ মিনিটে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে শেখ মহিউদ্দিন আজম (৩০) ২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়, যার মূল্য ৬০ হাজার টাকা।

একইদিন ভোর ৬টা ৪০ মিনিটে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে জুনায়েত (২৪) ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে ডিবি পুলিশ, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ হাজার টাকা।

আরেকদিকে, ২১ মে রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার কুরগাঁও এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী দলের সদস্য মিজানুর রহমান (৩০) ও শাকিল আহম্মেদ (২৮) গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোবারক বেপারী ও হাসমত মিয়ার বিরুদ্ধে পৃথক ভাবে ২টি করে মাদক মামলা এবং মিজানুর রহমানের বিরুদ্ধেও ২টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার-৬

আপডেট সময় : ১১:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬