ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৮ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে অবস্থিত হুইতেং শুজ নামের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, এই মর্মান্তিক ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সিসিটিভির ফুটেজে দেখা যায়, বহুতল ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আগুনের তীব্রতায় নিচতলার অনেক কর্মীকে ভবনের জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা গেছে। ঘটনার কয়েক ঘণ্টা পরও ভবনের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৩৫টি উদ্ধারযানসহ মোট ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে বের করতে এবং এর সঙ্গে জড়িতদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৮ জন

আপডেট সময় : ০১:২৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬