ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং জুতা কারখানায় গত ৯ জুলাই (বৃহস্পতিবার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৮ জন শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকেই কারখানার ভেতরে আটকা পড়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির।

এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, একটি কর্মমুখর কারখানায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। তিনি উল্লেখ করেন, নিহত কর্মজীবী মানুষেরা তাদের পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, ফলে এই আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারগুলো চরম অসহায়ত্বের মুখে পড়েছে। শোকবার্তায় তিনি নিহতদের যথাযথ মর্যাদা কামনার পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

দুর্ঘটনার শিকার শ্রমিকদের উদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমরা আশা করি চীন সরকার কারখানার ভেতরে এখনো যারা আটকা পড়ে আছেন, তাদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হবে এবং তাদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে এই বড় ধরনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চীনা সরকার ও সে দেশের জনগণ সক্ষম হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

আপডেট সময় : ০২:৪৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬