ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক কোয়ার্টার ফাইনালে ফেভারিট ফ্রান্সের মুখোমুখি মরক্কো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো দেশে চাঁদাবাজি ও দুর্নীতির শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে দুই সাংবাদিকের হাতাহাতি চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৮ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জাতীয় পরিবেশ মেলায় স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির পারফরম্যান্সে মুগ্ধ তরুণ তারকা ইয়ামাল যুক্তরাজ্যে তীব্র দাবদাহে পথচারীদের তৃষ্ণা মেটালেন ওবায়দুল কবীর

ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১০:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি স্টীলের তৈরি চাপাতিসহ ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

(২১ মে) বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন আরকে রোড টেক্সটাইল মোড়স্থ ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেডের সামনে গাড়ি পার্কিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সুমন আহমেদ শুভ কালা পাখি (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৩০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং ১টি স্টীলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাপাতিটির মোট দৈর্ঘ্য ১৪.৫ ইঞ্চি এবং বাট ছাড়া ব্লেডের দৈর্ঘ্য ৯ ইঞ্চি।

গ্রেফতারকৃত আসামী রংপুর মহানগরের কোতোয়ালী থানাধীন ধাপ কটকিপাড়া এলাকার মৃত শাহীন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, মাদক ও সন্ত্রাস দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল পুলিশ সদস্যকে গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি, জনগণের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নির্মূলে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

আইন সবার জন্য সমান এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

আপডেট সময় : ১০:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬