ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা

সাংবাদিক আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধন।

হীমেল কুমার মিত্র
  • আপডেট সময় : ০৯:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৪৫৩ বার পড়া হয়েছে

সাংবাদিক আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধন।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর কাচারী বাজার সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ (মঙ্গলবার, ১৭ জানুয়ারি) বেলা ১২টায়
দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুর রহমান আশিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে দৈনিক পর্যবেক্ষণ পরিবার রংপুরের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার প্রধান প্রতিবেদক আলমগীর ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি এম আরমান হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের রংপুর অফিস প্রধান সরকার মাজাহারুল মান্নান, আরটিভির রংপুর অফিস প্রধান জাহাঙ্গীর আলম বাদল, এশিয়ান টেলিভিশন এর রংপুর অফিস প্রধান বাদশাহ ওসমানী, হাজীরহাট মেট্রো. প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হারুন, সাংবাদিক শরিফা বেগম শিউলিসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা আজ নির্যাতিত। তাদের নিরাপত্তার অভাব কর্মক্ষেত্রে। আশিক হত্যায় যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করতে হবে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহীন মির্জা সুমন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক অপু ও সাধারণ সম্পাদক সাংবাদিক শিমুল, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজার রহমান, ফটো সাংবাদিক রঞ্জিত দাস, সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, সাংবাদিক রুহুল আমিন লেলিন, সাংবাদিক কাশেমসহ আরো অনেকে। দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার প্রধান প্রতিবেদক আলমগীর ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিকুর রহমান আশিককে হত্যা করা হয়েছে। গত সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ফারুকী পার্কে এ ঘটনা ঘটে। তিনি জানান, ঐদিন বেলা আড়াইটার দিকে জেলা শহরের ফারুকী পার্কে বাতিঘর সংগঠনের একটি বৈঠক ছিল। সংগঠনের অন্য সদস্যরা বাড়ি থেকে আশিকুরকে ডেকে সেখানে নিয়ে যান। বৈঠক শেষে সন্ধ্যায় পার্কের প্রধান ফটক থেকে শহরের ভেতরে যাওয়ার জন্য সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকে ওঠেন আশিকুর। এ সময় এগিয়ে এসে আশিকুরের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করেন রায়হান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রায়হান। সংগঠনের সদস্যরা আশিকুরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আরফাত তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধন।

আপডেট সময় : ০৯:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩