ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া সম্পন্ন সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন

লক্ষ্মীপুরে সরকারী ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে সরকারী ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার,মোঃ আবদুল আজীম

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গরু হাটার মুখে সরকারী খাসভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া মৌজার ৫১৫৯ নং দাগে (খাস খতিয়ানভুক্ত ভূমি) মোট ০.০২৩৭ একর জমি সরকারের মালিকানাধীন। অভিযোগ রয়েছে, আবুল কাশেম (সাং একাব্বরপুর, বেগমগঞ্জ), রনজিত দেবনাথ ও কার্তিক চন্দ্র দেবনাথ (সাং ভবভদ্রি, বেগমগঞ্জ) নামের কয়েকজন ব্যক্তি সরকারি ছুটির দিনে লোকজন নিয়ে ওই খাস জমিতে অবৈধভাবে দখল করে দোকানঘরসহ বহুতল ভবন নির্মাণ শুরু করেন।

ভূমি অফিসের সহকারী কর্মচারীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, উক্ত জমি সরকারী খাসভূমি হিসেবে রেকর্ডভুক্ত। তবে অভিযুক্তরা দাবি করছেন, জমিটি তাদের ব্যক্তিগত মালিকানার অন্তর্ভুক্ত।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ারা বেগম প্রতিবেদনে উল্লেখ করেন, সরকারি খাসভূমি জবর দখলের এ ঘটনায় জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ জন্য জমিটি পুনরায় চিহ্নিতকরণসহ তদন্তের জন্য সদর ভূমি কার্যালয়ের সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও জবর দখলকারীরা তা অমান্য করে ভবন নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি খাসভূমি রক্ষার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে সরকারী ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫