ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি এশিয়ান গেমসে সাইক্লিং থেকে ছিটকে গেলেন সবুর ও শাহাদাত বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা

৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে সক্রিয় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান

মোঃ আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে সক্রিয় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আতাউর রহমান
বন্দর উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আজ শুক্রবার (১০ অক্টোবর) জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট পৌঁছে দিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, হিন্দু পরিবারগুলো এতদিন আওয়ামী লীগের কারণে জমি হারিয়েছে। আওয়ামী লীগের লোকজন যে জমি দখল করেছে, তা বিএনপির মাধ্যমে ফেরত দেওয়া হবে। ধর্মের কারণে কোনো বৈষম্য করা হবে না। মুছাপুর ইউনিয়নের বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাখাওয়াত হোসেন খানের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন, লিফলেট বিতরণ ও স্থানীয়দের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে জনগণকে সচেতন করার কাজ করেন।

স্থানীয়রা জানিয়েছেন, এই গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা ৩১ দফা এবং এলাকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্টভাবে জানার সুযোগ পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে সক্রিয় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান

আপডেট সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫