ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গবেষণা ও উদ্ভাবনে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে ইউআইইউ মৌলভীবাজারে রেলিং ভেঙে খালে পড়ল তেলবাহী ট্রাক, চালক নিহত এসএসসিতে ফেল করে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর আত্মহত্যা শিল্পের গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে, উৎপাদন সংকটে হাজারো কারখানা পলাশীর ২৬৯ বছর: বিশ্বাসঘাতকতার শিক্ষা ও বর্তমানের দায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট তৈরিতে কাজ করছে এফআইইউ: ড. মঞ্জুর-ই-খোদা জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন উত্তরপ্রদেশে গোমূত্র সংগ্রহের পাইলট প্রকল্প, মিলবে লিটারপ্রতি ২০ রুপি আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ

শিবির কোপানো জায়েজ ছিলো, আছে, থাকবে, ইনশাল্লাহ”

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

শিবির কোপানো জায়েজ ছিলো, আছে, থাকবে, ইনশাল্লাহ”

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি 

শিবির কোপানো জায়েজ ছিলো, আছে, থাকবে, ইনশাল্লাহ”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতার এমন স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে আইনের আওতায় আনতে থানায় অভিযোগ জানিয়েছে নোয়াখালী ইসলামী ছাত্রশিবির

অভিযুক্তরা হলেন, নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মোঃ জালাল আহমেদের ছেলে সোহাগ গাজী ও চর কাউনিয়ার ইউসুফ মাঝির ছেলে আরিয়ান হোসেন বাবলু। অভিযুক্ত দুজনেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর সুধারাম মডেল থানায় দুইজন আইনজীবীসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার আইন সম্পাদক আবদুল কাউয়ুম বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন। এসময় শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রদান শেষে শিবিরের নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আইন সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, দেশকে অঅস্থিতিশীল করার হীন চক্রান্তের অংশ হিসেবে ছাত্রদল নেতা মোঃ সোহাগ গাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিবির কোপানো জায়েজ ছিলো, আছে, থাকবে, ইনশাল্লাহ’ স্ট্যাটাস দিয়ে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। উস্কানি ও রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে ছাত্র শিবিরের নেতা কর্মী ও সমর্থকদের হত্যা করার ষড়যন্ত্র করছে। আমরা এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে সংগঠনের সিদ্ধান্ত মতে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এসময় শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, আমরা ছাত্রদলের সাথে দীর্ঘ ষোল বছরেরও বেশি সময় ধরে রাজপথে একসাথে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই, কিন্তু ছাত্রদলের তৃণমূলের কিছু নেতা কর্মীর মনে নতুন করে ফ্যাসিবাদের জন্ম নিচ্ছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান থাকবে, যে সকল অতি উৎসাহী নেতাকর্মী এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হোক।

সুধরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সাইবার সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইন অনু ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবির কোপানো জায়েজ ছিলো, আছে, থাকবে, ইনশাল্লাহ”

আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫