ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার হুমকি মার্কিন অর্থমন্ত্রীর হুথি হামলার আশঙ্কায় লোহিত সাগরে তেল রপ্তানি ট্র্যাকিং বন্ধ বসুন্ধরায় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার দক্ষিণ ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ১৮ ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ৮৬ জন শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ও নিয়ম জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপের আহ্বান ডা. শফিকুর রহমানের রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও অপরিবর্তিত মাছ-মাংসের দর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি মধ্যপ্রাচ্যে যাচ্ছে রণতরী জর্জ ওয়াশিংটন, ফিরছে রেকর্ড গড়া ‘আব্রাহাম লিংকন’ আফগানিস্তানে বোমা হামলায় প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত

নরসিংদীর শিবপুরে ব্রিজের নীচ থেকে কাপড় ব্যবসায়ীর লা*শ উদ্ধার

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ০৫:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে ব্রিজের নীচ থেকে কাপড় ব্যবসায়ীর লা*শ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লা*শ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টার দিকে শিবপুর- জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে রওয়ানা দেন। মোবাইল ফোনে কবির অন্য একজনের সঙ্গে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি বুঝতে পারে ছিনতাইকারীদের কবলে পড়েছেন কবির। পরে অপর প্রান্তের ব্যক্তি কবিরের বাড়িতে খবর দিলে কবিরের স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত পরিবারের লোকজন ও পুলিশ তাকে বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

তারা আরও জানান,নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীর শিবপুরে ব্রিজের নীচ থেকে কাপড় ব্যবসায়ীর লা*শ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫