ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমের মধ্যে নবজাতকের মোচড়ামুড়ি: কখন স্বাভাবিক আর কখন বিপদের লক্ষণ? সাভারে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, পুলিশি ব্যারিকেডে আটক ৩ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত, শেষ ম্যাচেও হার স্বাগতিকদের টিভিতে আজকের খেলা: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও দ্য হান্ড্রেডের লড়াই বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আর নেই আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ বর্ষার ঢেউয়ে নতুন রূপে কক্সবাজার, পর্যটকের ঢল কালীগঞ্জ শহরের প্রধান সড়কে হকার ও যানজটের ভোগান্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির, ফিরলেন সৌম্য-জাকের

পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি ; গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

স্টাফ রিপোর্টার রংপুরঃ
  • আপডেট সময় : ০৮:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি ; গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুরঃ আজ (১৭ জানুয়ারি) শুক্রবার দুপুরে রংপুর গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধনকালে রংপুর জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি শের এ খোদা আসাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও মুখপাত্র মো ফারুক হাসান, জেলা সদস্য সচিব আশিকুর রহমান আশিক।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, বর্তমান সময়ে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ আওয়ামী ফ্যাসিবাদীদের মতো হয়ে উঠেছে। এটি মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি।

নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, প্রাণ দিয়েছি। যারা এতগুলো মানুষকে হত্যা করেছে রাজপথে রক্ত ঝরিয়েছে। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। সেই আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই, এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে।

তিনি বলেন, বিগত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যে দুঃশাসন সেটা কার্যত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটি সংকটে ফেলেছিল। যার ফলে এই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। এই গণঅভ্যুত্থানের আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক সব বৈধতাদানের জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন ছিল।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুধু একটি নির্বাচনের জন্য এবং একটি ভোটের জন্য এই গণঅভ্যুত্থান হয় নাই। রাষ্ট্র পুনর্গঠন মেরামত এবং সংস্কারের মাধ্যমে গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এই গণঅভ্যুত্থান হয়েছে। তাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শেষে, সরকার রাষ্ট্র সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে। সেটার অধিকাংশ বাস্তবায়নের পরে তারা নির্বাচনের পথে হাঁটবেন।

নুরুল হক নুর আরও বলেন, গণঅধিকার পরিষদ বাংলাদেশের ব্যতিক্রমী একটি রাজনৈতিক দল। সেনা সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় কিংবা সরকারের আনুগত্য কোনো দল নয়। গণঅধিকার পরিষদ আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া একটি দল। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত রেখে আগামীর নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা, ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন দরকার। তাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এসময় তিনি বর্তমান সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে এই নির্বাচন সবচেয়ে মডেল এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি ; গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

আপডেট সময় : ০৮:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫