ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

শেরপুরে সফল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

শেরপুরে সফল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শতাধিক অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ খানপুর সফল ক্লাব।
সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে উপজেলার খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণের মধ্য দিয়ে ‘মানবতার সেবায় ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে ‘খানপুর সফল ক্লাব নামের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০০৪ সালে আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে ২০ বছর যাবৎ ইউনিয়নের অসহায়, দুস্থদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে।

খানপুর সফল ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক মোঃ তাইজুল ইসলাম,খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম তোতা, সিনিয়র সহকারী শিক্ষিকা মোছাঃ লাভলী ইয়াসমিন, খানপুর সফল ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে খানপুর সফল ক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন তার বক্তব্যে বলেন, যেকোনো সংগঠন টিকে থাকে সততা, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের মেলবন্ধনের মাধ্যমে। তাই মহৎ এই উদ্যোগ দীর্ঘদিন সফলতার সঙ্গে পরিচালনার জন্য এ তিন বিষয় মাথায় রাখতে হবে। একইসঙ্গে যুবকদের নিয়ে গঠিত এ সংগঠনকে আরও বেগবান করতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, খানপুর সফল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রঞ্জু আকন্দ, কার্যকরী সদস্য, মোঃ জাহাঙ্গীর আলম, মুন্না ইসলাম সাগর, আলমগীর, ফয়সাল, সাগর, মিজানুর, হৃদয় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে সফল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪