ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছাড়লেন মির্জা ফখরুল হাসান মাহমুদের ৬ উইকেট, ১৯৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত পারস্য উপসাগরের পরিবেশগত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি ইরানের কঙ্গোয় ইবোলার দ্রুত সংক্রমণ, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারির শঙ্কা দুই মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে রেকর্ড অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ আরও ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কুড়িগ্রামে গ্রীন পেন নামক কাগজের কলম তৈরি

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে গ্রীন পেন নামক কাগজের কলম তৈরি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের গ্রীন ইকো নামের পরিবেশবাদী সংগঠন গ্রীন পেন নামক কাগজের কলম তৈরি করে ব‍্যাপক সাড়া ফেলেছে।

ক্ষতিকর প্লাস্টিকের ব‍্যবহার কমাতে এ কলম খুব কার্যকর। পরিবেশ বান্ধব কাগজের তৈরি এ কলমের কালি ফুরালে তা মাটিতে পুতে রাখলে সেখান থেকে জন্ম নেয় গাছের সবুজ চারা। কুড়িগ্রাম জেলার সর্বত্র এখন এই গ্রীন পেন বা সবুজ কলম নিয়ে চলছে আলোচনা।

প্লাস্টিকের তৈরি কলমের কালি ফুরালে তা প্লাস্টিক বর্জ‍্য হিসেবে পরিবেশের নানা ক্ষতি করে। তাই জলবায়ুর জন‍্য ক্ষতিকর প্লাস্টিকের ব‍্যবহার কমাতে এই পরিবেশ বান্ধব গ্রীন পেন যথেষ্ট ভুমিকা রাখবে।

সরকারি সহযোগীতা পেলে বাণিজ্যিকভাবে সফল হওয়ার স্বপ্ন দেখছেন প্রতিষ্ঠানটি। কাগজের তৈরি কলমটি লেখার পাশাপাশি সবুজ বনায়নে বেশ ভূমিকা পালন করবে বলেও জানান প্রতিষ্টানের পরিচালক সঞ্জয় চৌধুরী।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ভবানন্দকুটির গ্রামের গনেশ চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরর ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র।

প্রথমে ছোট ভাই সুমন চৌধুরী মিলে এ কাজ শুরু করলেও এখন তার প্রতিষ্টানে প্রায় ১৮-২০ জন নারী কাজ করেন। প্রতিটি কলম ৬ টাকা মূল্যে স্থানীয় আরেক সংগঠন তটিনী পাইকারি কিনে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে। ক্রমান্বয়ে এ কলমের চাহিদা বেড়েই যাচ্ছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ( বিসিক) এর কুড়িগ্রাম জেলার উপ-ব‍্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, গ্রীন ইকো সংগঠনটি পরিবেশ বান্ধব কাগজ দিয়ে কলম তৈরি করছে। জলবায়ু বিপর্যয়ের মূহুর্তে পরিবেশ বান্ধব কাজ হিসেবে এটি খুবই ভালো উদ্যোগ। সংগঠনটিতে কুড়িগ্রাম বিসিকের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।

গ্রীন ইকো এর প্রতিষ্ঠাতা সঞ্জীফ চৌধুরী জানান, গ্রীন পেন বা সবুজ কলমটি ৯৫% পরিবেশ বান্ধব। কাগজের তৈরি কলম করার পিছনে মূল উদ্দেশ্য হলো হুমকির মুখে থাকা জলবায়ুর পরিবর্তনে কিছুটা ভূমিকা রাখা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে গ্রীন পেন নামক কাগজের কলম তৈরি

আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩