ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৩২ কেজি ব্যাগ জব্দ ঝিনাইদহে মাছ বিক্রি করে ফেরার পথে আলমসাধু উল্টে প্রাণ গেল যুবকের ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড: সোনা মিয়া পরিচয়ে কারাগারে অন্যজন গবেষণা ও উদ্ভাবনে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে ইউআইইউ মৌলভীবাজারে রেলিং ভেঙে খালে পড়ল তেলবাহী ট্রাক, চালক নিহত এসএসসিতে ফেল করে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর আত্মহত্যা শিল্পের গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে, উৎপাদন সংকটে হাজারো কারখানা পলাশীর ২৬৯ বছর: বিশ্বাসঘাতকতার শিক্ষা ও বর্তমানের দায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট তৈরিতে কাজ করছে এফআইইউ: ড. মঞ্জুর-ই-খোদা

তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, ভয়াবহ আগুনে পুড়েছে খাদিমপুর

হুমায়ন আহমেদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, ভয়াবহ আগুনে পুড়েছে খাদিমপুর

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লক্ষ লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে খাদিমপুর গ্রামের বানাতখাল নামক স্থানে কে বা কাহারা ভুট্টার ডাটা (ভুট্টা গাছ) পোড়ানোর সময় পাশ্ববর্তী পানের বরজে বাতাসের বেগের কারনে আগুন লেগে যায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলছে কর্কটক্রান্তি রেখা যার ফলে চলছে তীব্র তাপদাহ্ চুয়াডাঙ্গার তাপমাত্রা আজকে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড তাপমাত্রা সাতে বাতাসের গতী বেগের কারনে আগুন মুহূর্তেই ৩০০ থেকে ৩৫০ বিঘা পানের বরজ এবং ১০ বিঘা ভুট্টা পুড়ে ভস্মীভূত। জানতে চাইলে ভুক্তভোগী কিছু কৃষক জানান শিয়ালমারী গ্রামের কতিপয় কয়জন চাষী তাদের ভুট্টার ডাটা পোড়ানোর উদ্দেশ্যে তাদের জমির ডাটায় আগুন লাগায় কিন্তু বাতাসের কারনে আগুন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকের জনপদের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পান বরজ। কৃষকেরা এখন পথে বসার অবস্থা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গার ফায়ারসার্ভিস ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, চুয়াডাঙ্গার ১ আসনের মাননীয় সাংসদ সদস্য সোলাইমান হক জোয়াঃ এর নির্দেশে সদর পৌর আওয়ামিলীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ স্থানীয় নেতাকর্মী। এদিকে খাদিমপুর ইউপি চেয়ারম্যান লোটাস জোয়ার্দার সার্বক্ষনিক যোগাযোগ করেছে সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে তিনি কৃষকদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, ভয়াবহ আগুনে পুড়েছে খাদিমপুর

আপডেট সময় : ১১:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩