ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টকাটের কথা বলে সিএনজি চালক কর্তৃক কিশোরী ধর্ষণ ও হত্যা ভারত ছাড়ার ঘোষণা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের সিজেপির দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে, আটক সিপিএম নেতা ও পিনারাই বিজয়ন প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ প্রকৃতি রক্ষায় আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি ঢাকায় ছয় মাসের মধ্যে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাস, ৯৮টি রুট কমে ৩২ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে থামল বাংলাদেশ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভবিষ্যতের ঝামেলা এড়াতে সন্তানকে বিষ খাইয়ে হত্যা: আদালতে সৎমা

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৩২ কেজি ব্যাগ জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ শহরের কেপিবসু সড়কের ট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে অবৈধ পলিথিন বিরোধী আইন কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযান চলাকালীন প্রায় ৩২ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসানুল কবির এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৩২ কেজি ব্যাগ জব্দ

আপডেট সময় : ০৫:৪৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬