ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা গ্রেফতার সিলেটে ময়লার স্তূপে মিলল কাটা পা, তদন্তে পুলিশ রাজধানীতে অঞ্চলভিত্তিক ব্যাটারিচালিত রিকশা চলাচলের নতুন পরিকল্পনা সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩, আহত ১০ ছাত্রদলের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে রাকিবের বিদায়ী ফেসবুক পোস্ট সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৩ শ্রমিক নিহত, আহত ৭ ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার হুমকি মার্কিন অর্থমন্ত্রীর হুথি হামলার আশঙ্কায় লোহিত সাগরে তেল রপ্তানি ট্র্যাকিং বন্ধ বসুন্ধরায় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার দক্ষিণ ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ১৮

বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতু সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১২:৪৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতু সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের চাপায় তারেক রহমান (২৭) নামে
১ জন যুবকের মৃত্যু হয়েছে।

আজ (৯ এপ্রিল) রবিবার বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতু সংলগ্ন এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক একই ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান,
উক্ত ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভজনপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বুড়াবুড়ি যাচ্ছিল তারেক। এক সময় ভেরসা সেতু পার হলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হয়।

ট্রাকটি চালকসহ মোটরসাইকেলকে বেশকিছু দূরে টেনে নিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতু সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ১২:৪৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩