ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের ৮১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক, চালু উৎপাদন পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছাড়াল গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গরুর নাম ‘বাকশাল’ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোজের আয়োজন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে চারজন আটক গ্যাস সরবরাহ স্বাভাবিক, কর্মচঞ্চল হবিগঞ্জের শিল্পাঞ্চল ডারউইন টেস্টে জয়ের সুবাস বাংলাদেশের, হারের শঙ্কায় অস্ট্রেলিয়া রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কর ফাঁকি রোধে এনবিআরের বহুমুখী উদ্যোগ

রাজধানীতে অঞ্চলভিত্তিক ব্যাটারিচালিত রিকশা চলাচলের নতুন পরিকল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে।

আব্দুস সালাম বলেন, বর্তমানে রাজধানীর রাস্তায় ব্যাটারিচালিত রিকশাগুলো উল্টো দিকসহ বিভিন্নভাবে চলাচল করছে এবং অধিকাংশ চালক ট্রাফিক আইন মানছে না, যা যানজট বাড়াচ্ছে। রিকশা ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বন্যা ও নদীভাঙনসহ বিভিন্ন কারণে মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় এসে রিকশা বা ভ্যান চালানোয় নগরের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এ কারণে রিকশা ও সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থাকে নিবন্ধনের আওতায় আনা জরুরি।

ডিএসসিসি প্রশাসক জানান, ৫ আগস্টের পর থেকে ঢাকায় ব্যাটারিচালিত রিকশার প্রবেশ বেড়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ডেমরার রিকশা নিউ মার্কেটে কিংবা উত্তর সিটির রিকশা দক্ষিণ সিটিতে নির্বিচারে চলাচল করতে পারবে না। অঞ্চলভিত্তিক বিভাজনের পাশাপাশি নির্দিষ্ট রাস্তায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং লাইসেন্স বাধ্যতামূলক করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এই ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান তৈরির প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা আসার পর বাস্তবায়ন করা হবে।

রিকশার পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। যত্রতত্র বাস থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ করে নির্দিষ্ট ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এ লক্ষ্যে পরিবহন সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তাদের সময় দেওয়া হয়েছে। সিটি করপোরেশন ও প্রশাসনের পাশাপাশি ঢাকাকে বাসযোগ্য করতে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আব্দুস সালাম।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি করপোরেশন, পৌরসভা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এই নীতিমালা বাস্তবায়িত হলে যানজট নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে এবং লাইসেন্সিংয়ের মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের জন্য প্রচলিত বিধিমালা সংশোধনেরও উদ্যোগ নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে অঞ্চলভিত্তিক ব্যাটারিচালিত রিকশা চলাচলের নতুন পরিকল্পনা

আপডেট সময় : ১২:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬