ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পুলিশ সদস্য গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল বসুন্ধরায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ প্রবেশের সময় ২ নারী আটক গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারকে সহায়তায় নতুন অধিদপ্তর গঠন করবে সরকার ভালো সিদ্ধান্ত নিতে চান? সাহায্য নিতে পারেন ৫ ক্ষুদ্র পতঙ্গের কাছ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজয় ও তৃষার ভাইরাল ভিডিও জালিয়াতির অভিযোগে বিপাকে বিল গেটসের মেয়ে ফিবি গেটসের স্টার্টআপ

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে চারজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয় দেওয়া যুবলীগকর্মী নিপু মিয়া (৩০) ও আরও দুজন। চারজনকেই ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে।

এদিকে, মব সৃষ্টি করতে এসে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজন যুবক সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে পালিয়ে গেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৫ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু ভবনে আরেক দফা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। সেই সময় এক্সক্যাভেটর, ক্রেন ও বুলডোজার এনে বঙ্গবন্ধু ভবনসহ সামনে-পেছনের তিনটি ভবনের অবশিষ্ট অংশ, সামনের উঁচু দেয়াল ও লোহার গেটগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে চারজন আটক

আপডেট সময় : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬