সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন অর্ণব দাস নামের এক যুবক। শনিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ জানতে পেরেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুহাম্মদ ইমদাদুল ইসলাম আরও জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৩: ৪৯আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৪: ০২
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh



























