ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন এনসিপি নেতা হাসনাত বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী পিটিআইয়ের লংমার্চ সপ্তম দিনে, জরুরি অবস্থা জারির পরিকল্পনার প্রতিবাদ না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু দাদির মৃত্যুর আগের দিন রাজনৈতিক দুর্ভোগ নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ বেকার তরুণদের প্রতিবাদী মুখ হয়ে মোদি সরকারের মাথাব্যথার কারণ দীপকে দিল্লিতে সিজেপির বিক্ষোভ পণ্ড, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৮ হাজার সেগুনবাগিচায় গ্রাফিতি মোছার চেষ্টায় আটক আ ন ম আয়াস

কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০২:১৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় মাছবাহী ১টি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছে।

৬ জুন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়।
নিহতদের মধ্যে ১ জন দুলু মিয়া (২৮), তিনি কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার সিদ্দিক শেখ এর ছেলে। পিতা সিদ্দিক শেখ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও নিহত দুলুমিয়ার চাচা শহিদুল ইসলাম জানান, ০৬ জুন শনিবার সকালে ১টি মোটরসাইকেলে পিতা ও পুত্র রংপুর যাওয়ার পথে রাজারহাটে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাট গামী মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পুত্র দুলু মিয়া মারা যায়।

এ সময় পিতা সিদ্দিক শেখ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, নিহতরা ২ জনেই পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের সিন্দুমতি ইউনিয়নের পঞ্চগ্রাম আলা বাক্স জোক মারি এলাকার বাসিন্দা।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন, এছাড়া পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন শহীদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত

আপডেট সময় : ০২:১৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬