ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর 
  • আপডেট সময় : ১০:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর 

যশোরের খাজুরায় ৫০ বোতল ফেনসিডিলসহ আটক এক মাদক কারণবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেজিয়া হাফজা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মাদক কারণবারি সুরুজ মিয়া মানিকগঞ্জ জেলার শিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের একেন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সেলিম রেজা ময়না।মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের এক সন্ধ্যায় খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা খাজুরা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি লোকাল বাস সেখানে থামে। বাস থেকে নেমে সুরুজ মিয়া একটি চটের বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে দাঁড়াতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে বস্তা তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মাসুদুর রহমান বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন এসআই আমিরুল হক খান। রায়ে আদালত সুরুজ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ১০:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬