সংবাদ শিরোনাম :
শেরপুর-ধনুট এর সংসদ সদস্যর সহধর্মিনীর, রোগ মুক্তি কামনায় সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল।
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৪:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
শেরপুর-ধনুট এর সংসদ সদস্যর সহধর্মিনীর, রোগ মুক্তি কামনায় সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল।

বগুড়া জেলার শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এর সহধর্মীনি। শেরপুর ধনুট উপজেলা যুব সমাজের অহংকার এবং বর্তমান ধনুট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সানি এর মাতা অসুস্থ হওয়ায়, সীমাবাড়ী আওয়ামী যুবলীগের উদ্যোগে, সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদের পেশ ইমামের পরিচালনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহীন আলম , সাধারণ সম্পাদক মোঃ এনামুল কবির তালুকদার , মোঃ হেদায়তুল ইসলাম রন্জু, মোঃ শামীম হোসেন সহ সীমাবাড়ী আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, এছাড়াও উক্ত দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী যুবলীগের নেতাকর্মী বিভিন্ন পেশাজীবীর মানুষ।




























