ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিতে ৬ পরিবার নিঃস্ব

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, ধান ও জমির দলিল সহ মূল্যবান সব জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।

৫ মে মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন, রমেন্দ্র তালুকদার, রাকেশ তালুকদার, রণজিৎ তালুকদার, রতীন্দ্র তালুকদার, রতিশ তালুকদার এবং একই গ্রামের কৃপেশ তালুকদার।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই ক্ষতিগ্রস্তদের ১টি বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত শুরু হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, ফায়ার সার্ভিস আসার আগেই কয়েক গ্রামের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি, আগুনে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, এখন বসতবাড়ির শুধু পাকা খুঁটি গুলো দাঁড়িয়ে আছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিতে ৬ পরিবার নিঃস্ব

আপডেট সময় : ১১:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬