ফখরুল আলম সাজু
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, ধান ও জমির দলিল সহ মূল্যবান সব জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।
৫ মে মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, রমেন্দ্র তালুকদার, রাকেশ তালুকদার, রণজিৎ তালুকদার, রতীন্দ্র তালুকদার, রতিশ তালুকদার এবং একই গ্রামের কৃপেশ তালুকদার।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই ক্ষতিগ্রস্তদের ১টি বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত শুরু হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, ফায়ার সার্ভিস আসার আগেই কয়েক গ্রামের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি, আগুনে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, এখন বসতবাড়ির শুধু পাকা খুঁটি গুলো দাঁড়িয়ে আছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২