ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল পুলিশি সতর্কতার পর মুক্তি পেলেন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি রিয়াদে হুতিদের হামলায় নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তে কাজ করছে সরকার লোভ ও জলবায়ু পরিবর্তনের কবলে বিপন্ন পরিযায়ী পাখির অস্তিত্ব হুথিদের অবরোধে তাইজের হাসপাতালগুলোতে চরম মানবিক বিপর্যয়ের শঙ্কা শীতলপাটির ঐতিহ্য রক্ষায় রাবির চার শিক্ষার্থীর স্যান্ডেল তৈরির উদ্যোগ নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের পরা স্যুট ঘিরে আলোচনায় বাংলাদেশের অনন্ত গ্রুপ দিল্লিতে গণআটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ যুক্তরাষ্ট্রের ইরি শহরে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮

নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে ৫ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।

২৭ এপ্রিল সোমবার দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে, অভিযুক্ত স্বামী সুজন মিয়া পেশায় ১ জন ইজিবাইক চালক এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন মাদাকাসক্ত ছিলেন মাদকের টাকার জন্য সামান্য অজুহাতেই তিনি প্রায়ই স্ত্রী আফিয়াকে মারধর করতেন, এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-ঝাঁটি চলে আসছিল।

২৭ এপ্রিল সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন, পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ওসি মুজিবুর রহমান আরও জানান, ঘাতক স্বামী সুজনকে গ্রেফতারের জন্য রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

এ ঘটনায় ১টি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬